২১ নভেম্বর ২০২৬
প্রধান খবর

ডিজিটাল শিক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করছে টপলাইন আইসিটি

তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় আগ্রহী করে তুলতে কাজ করছে টপলাইন আইসিটি (TopLine ICT)। উচ্চমাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়কে আরও সহজ, আনন্দদায়ক ও বোধগম্য করে তোলার লক্ষ্যে গড়ে উঠেছে এই ডিজিটাল শিক্ষামূলক প্ল্যাটফর্ম।

প্ল্যাটফর্মটিতে শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয়ের বিভিন্ন অধ্যায়ের পাঠ্যবিষয়, প্রয়োজনীয় ব্যাখ্যা, প্রশ্নোত্তর ও অনুশীলনের সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে সংখ্যা পদ্ধতি, HTML, প্রোগ্রামিং ভাষা ও ডেটাবেজের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি প্রযুক্তির সহায়তায় শেখার সুযোগ তৈরি করাই টপলাইন আইসিটির অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীরা যেন জটিল বিষয়গুলো শুধু মুখস্থ না করে বুঝে শিখতে পারে, সে বিষয়টি বিবেচনায় রেখে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন শিক্ষাসহায়ক উপকরণ ও ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট যুক্ত করা হচ্ছে।

টপলাইন আইসিটির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কাছে মানসম্মত ডিজিটাল শিক্ষা পৌঁছে দেওয়া এবং আইসিটি শিক্ষাকে আরও সহজলভ্য করা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *